সর্বশেষ

সারাদেশ

সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় সাতক্ষীরা ৩৩ বিজিবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও যাতায়াত প্রতিরোধে নিরাপত্তা জোরদার করেছে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন। দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে জনবল বাড়ানোর পাশাপাশি টহল, গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা ৩৩ বিজিবির দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের মাধ্যমে টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি দিন ও রাতের বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকায় মোবাইল পেট্রোলিং পরিচালনা করছেন বিজিবি সদস্যরা।

সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ যাতায়াত কিংবা প্রতিপক্ষের অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটতে না পারে, সে জন্য ব্যাটালিয়নের আওতাধীন এলাকাগুলোতে টহল তৎপরতা আরও বাড়ানো হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক ব্যক্তিদের চলাচল ও গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তের অন্ধকারাচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ এলাকায় সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে। এ কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদেরও সম্পৃক্ত করা হয়েছে।

এ ছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ এবং নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্তের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়নের আওতাধীন বিওপিসহ সব জনবলকে প্রস্তুত রাখা হয়েছে। সাতক্ষীরা সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০