সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জের সরকারি দপ্তরে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৯:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলার সরকারি দপ্তরগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের উপসচিব সাইফুল ইসলাম।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হক, পুলিশ সুপারের প্রতিনিধি এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানেরা।

সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জানান, ইতিমধ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়কে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। পাশাপাশি জেলা পরিষদ ও জেলার দুটি পৌরসভার জন্যও এ কার্যক্রম বাস্তবায়নে বরাদ্দ পাওয়া গেছে।

জেলার সব সরকারি দপ্তরের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকারের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আগামী এক মাসের মধ্যে এ-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার নির্দেশ দেন।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সরকারি দপ্তরগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু হলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০