সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৭ জন রোগী।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর দাপট: ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২, চিকিৎসাধীন ৮৭
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৭ জন রোগী।
জেলা স্বাস্থ্য বিভাগের দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালেই চিকিৎসাধীন ১৭ জন। এছাড়া গোমস্তাপুরে ৩ ও শিবগঞ্জে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে ২১ নভেম্বর পর্যন্ত জেলায় চার হাজারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা শেষে অনেকেই ছাড়পত্র পেলেও নতুন ডেঙ্গু রোগী ভর্তি অব্যাহত রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার সিভিল সার্জন সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। বাসাবাড়ির চারপাশে জমে থাকা পানি ফেলে দেওয়া এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর