সর্বশেষ

সারাদেশ

পটুয়াখালীতে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ব্যাপক হামলা-অগ্নিসংযোগ

মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি
মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীতে গত দুই দিনের ব্যবধানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের একাধিক নেতার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আতঙ্কে জীবন বাঁচাতে বহু পরিবারের সদস্য বাসস্থান ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

বুধবার রাত ১০টার দিকে পৌর শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীরের বাসভবনে দুর্বৃত্তরা আগুন দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। একই সময়ে তার বাসভবন সংলগ্ন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি খলিলুর রহমানের বাসায় ভাঙচুর চালানো হয়।

রাত সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের বাসভবনের সামনে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। আতঙ্কে ওই ভবনে থাকা ৮টি ভাড়াটিয়া পরিবার গভীর রাতে বাসা ছেড়ে অন্যত্র চলে যান।

রাত দুইটার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ারের বাসভবনে হামলা চালানো হয়। এ সময় গোলাম সরোয়ারের স্ত্রী তার দেড় বছরের কন্যা সন্তানকে নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে আত্মরক্ষা করেন।

ভোররাতে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা খলিলুর রহমান মোহনের গ্রাম্য বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া কুয়াকাটা ও কলাপাড়ায় সাবেক মন্ত্রী মহিব্বুর রহমান এবং সাবেক এমপি আনোয়ারুল ইসলামের বাসভবনেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পুলিশ সব দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঠিক কতটি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০