সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় সাবেক দুই এমপি ও চেয়ারম্যানের বাড়িতে ইটপাটকেল, জানালার গ্লাস ভাঙচুর

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১১:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য ও এক উপজেলা চেয়ারম্যানের বসতবাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে ঘটে যাওয়া এ ঘটনায় জানালার গ্লাস ভেঙে যায় এবং স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলাপাড়ায় সাবেক সংসদ সদস্য আনোয়ার-উল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রাকিবুল আহসানের বসতঘর লক্ষ্য করে দূর থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। হামলা চলাকালে সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানের বাসায় কোনো সদস্য উপস্থিত ছিলেন না। এ ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত ঘরের ছবি ও ভিডিও প্রকাশ করেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ঘটনার ব্যাপারে পুলিশকে কিছু জানানো হয়নি। অন্যদিকে, এলাকায় পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে লালুয়ার পাঞ্জুপাড়া এলাকা থেকে রাব্বি খান (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার প্রতিবাদ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সন্ত্রাসবিরোধী আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে কলাপাড়া উপজেলা বিএনপি। সাবেক এমপি এবিএম মোশাররফ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৌর শহরে মোটরসাইকেল শো-ডাউন ও প্রতিবাদ সমাবেশ করেন।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০