সর্বশেষ

সারাদেশ

ফুলপুরে নিখোঁজের দুদিন পর কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ৩

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের দুই দিন পর সাম্মত আলী (৬৯) নামের এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চকঢাকিয়া কান্দা গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে গ্রামের একটি ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন প্রবীণ এই কৃষক। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি এবং আত্মীয়স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খুঁজেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

পরবর্তীতে শনিবার সকালে নিজ বাড়ির পেছনের একটি ডোবার ঝোপঝাড়ের মধ্যে গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখে স্বজন ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় মর্গে পাঠায়।

জমিজমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধই এই হত্যাকাণ্ডের মূল কারণ বলে ধারণা করছেন নিহতের ছেলে আবদুর রহমান। তাঁর দাবি, প্রতিবেশী আজিজুল হক ও তাঁর স্বজনদের সঙ্গে জমি নিয়ে চলমান মামলায় সম্প্রতি সাম্মত আলীর পক্ষে রায় আসে। এই বিরোধের জের ধরেই প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পরিবারের অভিযোগ।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, জমি সংক্রান্ত শত্রুতার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে এসেছে এবং পরিবারের পক্ষ থেকেও প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত তা নিশ্চিত করতে ইতোমধ্যে সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০