সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশের আইজিপি

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৭:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের সাম্প্রতিক অপ্রীতিকর পরিস্থিতির পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ করতে গোপালগঞ্জ সফর করছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শুক্রবার সকালে সড়ক পথে সফরসঙ্গীদের নিয়ে তিনি সেখানে পৌঁছান এবং জেলা পুলিশের নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

এই সফরে আইজিপির সঙ্গে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সফরকালে তারা গোপালগঞ্জ জেলার নিরাপত্তা ব্যবস্থা ও সামগ্রিক পরিস্থিতি সরাসরি পর্যালোচনা করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সফরসূচি অনুযায়ী পুলিশের শীর্ষ কর্মকর্তারা জেলা পুলিশ আয়োজিত একটি বিশেষ কল্যাণ সভায় যোগ দেবেন। সেখানে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠনের তাণ্ডবে দুটি থানা, সংসদ সদস্য এবং রাজনৈতিক নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই সংঘাতময় পরিস্থিতির পরই পুলিশের সর্বোচ্চ পর্যায়ের এই পরিদর্শন অনুষ্ঠিত হচ্ছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০