সর্বশেষ

সারাদেশ

কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন করে জামায়াত সভাপতির পদত্যাগ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৮:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবুল কালাম শেখ। শুক্রবার সকালে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন। কোনো চাপ বা ভয়ভীতি নয়, বরং স্বেচ্ছায় ও নিজ সিদ্ধান্তে দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বলে দাবি করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ জানান, প্রায় এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়েছিল। তবে দলীয় কার্যক্রম পরিচালনায় নিজের অপারগতার কথা উল্লেখ করে তিনি ইতিমধ্যে তিন মাস আগেই দায়িত্বশীল নেতাদের বিষয়টি অবহিত করেছিলেন।

তিনি আরও উল্লেখ করেন, ইতিপূর্বে পদত্যাগের বিষয়টি মৌখিকভাবে জানানো হলেও এলাকার সাধারণ মানুষ তা জানতেন না। সর্বসাধারণের অবগতির জন্যই তিনি গণমাধ্যমের দ্বারস্থ হয়ে প্রকাশ্যে পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করলেন। আজ থেকে তিনি আর উক্ত পদের কোনো দায়িত্বে থাকছেন না।

কোনো রাজনৈতিক বা বাহ্যিক প্রভাবের কথা অস্বীকার করে পদত্যাগী এই নেতা বলেন, এই সিদ্ধান্তের পেছনে কোনো চাপ বা ভয়ভীতি কাজ করেনি। সম্পূর্ণ নিজস্ব বিচার-বিবেচনা থেকেই তিনি পদটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই পদে বহাল থেকে যথাযথভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছিল না বলেই তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০