সর্বশেষ

সারাদেশ

পটুয়াখালীতে বৈরী আবহাওয়া, পায়রাসহ সব বন্দরে ৩ নম্বর সংকেত

মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি
মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালি

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৭:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পটুয়াখালীসহ দেশের উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। উদ্ভূত পরিস্থিতিতে পায়রাসহ দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও কিছুটা দুর্বল হয়ে বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার তীব্র আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বর্তমানে ঘূর্ণিঝড় আকভান পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৩০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৬৫ কিলোমিটার, কক্সবাজার বন্দর থেকে ৮৮৫ কিলোমিটার এবং মোংলা বন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

উদ্ভূত পরিস্থিতিতে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরা ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০