কুয়াকাটায় রাস-পূর্ণিমায় মতুয়া মহাসম্মেলন ও পুণ্যস্নান ২৩ নভেম্বর
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৭:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
পবিত্র রাস-পূর্ণিমা উপলক্ষে সাগরকন্যা কুয়াকাটায় আয়োজন করা হয়েছে ২২তম ঐতিহাসিক মতুয়া মহাসম্মেলন ও পুণ্যস্নান। আগামী ২৩ নভেম্বর কুয়াকাটা সরকারি পর্যটন কেন্দ্রে আন্তর্জাতিক শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে এ মিলনমেলা অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের হাজারো মতুয়া ভক্তের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।
আন্তর্জাতিক শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে এবং গোপালগঞ্জের শ্রীধাম ওড়াকান্দি মতুয়া নেতৃত্বের সহযোগিতায় এ মহাসম্মেলনের বিস্তারিত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সমুদ্রসৈকতের প্রাকৃতিক পরিবেশে এ অনুষ্ঠান মতুয়া ভক্তদের মাঝে গভীর সামাজিক ও আধ্যাত্মিক ঐক্য গড়ে তুলবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। এছাড়া উদ্বোধক হিসেবে যোগ দেবেন আন্তর্জাতিক মতুয়া মিশনের সভাপতি মহামতুয়াচার্য শ্রী সুপতি ঠাকুর (শিবু)। আশীর্বাদক হিসেবে থাকবেন বরগুনা সেবাশ্রমের ব্রহ্মচারী শ্রীমৎ রবি পাগল এবং পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক শ্রী স্নেহাংশু সরকার কুট্টি মূল বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মতুয়া মিশনের মূল বক্তা ড. গোকুল চন্দ্র বিশ্বাস ও ড. সঞ্জয় কুমার দাস সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহাসম্মেলনে মতুয়া ধর্মের ভাবধারা ও হরি-গুরুচাঁদ ঠাকুরের আদর্শ নিয়ে আলোচনা করবেন। বাংলাদেশ কমিটির সমন্বয়ক ও স্থানীয় কলাপাড়া শাখার নেতৃবৃন্দ ইতিমধ্যেই দেশ-বিদেশের ভক্তদের শুভ আগমনের আমন্ত্রণ জানিয়েছেন।
১০৬ বার পড়া হয়েছে