সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় তারেক রহমানের জন্মদিনে বিএনপির ফ্রি চিকিৎসাসেবা

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৬:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা বিএনপির উদ্যোগে ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহযোগিতায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের এই মানবিক সেবা প্রদান করা হয়।

শহরের দত্তবাড়ি এলাকার জিয়াউর রহমান শিশু হাসপাতালে এ চিকিৎসাসেবা শিবিরের আয়োজন করা হয়। কর্মসূচি থেকে এলাকার বিভিন্ন বয়সের সুবিধাবঞ্চিত রোগীদের চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তিনি বলেন, মানুষের কল্যাণ ও সেবা করাই রাজনীতির মূল উদ্দেশ্য। সাধারণ মানুষ যেন অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এ ধরনের মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, একটি সুস্থ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হলে মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে বিএনপির নেতাকর্মীদের সব সময় কাজ করার আহ্বান জানান তিনি।

উক্ত আয়োজনে ড্যাবের চিকিৎসকবৃন্দ উপস্থিত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০