সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: ইউপির দুই মেম্বার নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৮:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ইউনিয়ন পরিষদের দুই সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার পাইকড় ইউনিয়ন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই জনপ্রতিনিধি হলেন বাবর ও বাছেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার পাইকড় ইউনিয়নের পাঞ্জুয়াপাড়া দরগাহাট থেকে পাঞ্জুয়াপাড়া যাওয়ার সড়কে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন বাবর ও বাছেদ। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের জোরালো সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানসহ ঘাতক ট্রাকটি শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। একই ইউনিয়ন পরিষদের নির্বাচিত দুই সদস্যের অকালমৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০