সর্বশেষ

সারাদেশ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৯:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে সোহেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে সোনারগাঁয়ের ভারগাঁও নন্দীপুর এলাকায় মোহাম্মদ আলীর বাড়িতে কবুতর চুরির চেষ্টা করেন সোহেল। এ সময় বিষয়টি টের পেয়ে ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন বাড়ির লোকজন। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে সোহেলকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাঁকে গণপিটুনি দেয়।

গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত সোহেল বরিশাল জেলার বাসিন্দা। তিনি সোনারগাঁয়ের ভারগাঁও এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০