সর্বশেষ

সারাদেশ

যশোরে লাইটার জাহাজের ধাক্কায় বালুবাহী নৌযানডুবি

শিকদার খালিদ, যশোর
শিকদার খালিদ, যশোর

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৯:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বালুবাহী একটি ব্ল্যাকহেড নৌযান ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার শঙ্করপাশা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা থেকে বালুবোঝাই করে অভয়নগরের চেঙ্গুটিয়ার দিকে যাচ্ছিল ‘এমবি লামিয়া শরীফ’ নামের একটি ব্ল্যাকহেড নৌযান। পথে বিপরীত দিক থেকে খুলনার উদ্দেশে আসা ‘এমভি মারুফ’ নামের একটি লাইটার জাহাজের সঙ্গে নৌযানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ব্ল্যাকহেডটি নদীতে ডুবে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাস্থলের নৌপথটি তুলনামূলক সরু হওয়ায় এবং নদীতে ঘন কুয়াশা থাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। কুয়াশার কারণে দুই নৌযানের চালক একে অপরকে সময়মতো দেখতে পাননি বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ডুবে যাওয়া ব্ল্যাকহেডটি উদ্ধারের কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে লাইটার জাহাজ ‘এমভি মারুফ’ আটক করার প্রক্রিয়াও চলমান রয়েছে।

এদিকে দুর্ঘটনাস্থলে নৌপুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে এ ঘটনায় নদীপথে অন্যান্য নৌযানের চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০