সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে নিখোঁজ ছাত্র সিয়ামকে উদ্ধারের দাবিতে ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৯:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের বোদায় কোচিং থেকে ফেরার পথে নিখোঁজ হওয়া অষ্টম শ্রেণির ছাত্র সিয়ামের সন্ধানের দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন সহপাঠী ও এলাকাবাসী। ৫ দিন ধরে নিখোঁজ থাকা এই শিক্ষার্থীর দ্রুত উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচির কারণে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বোদা বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে সিয়ামের শিক্ষক, সহপাঠী ও স্থানীয় বাসিন্দাসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে আগুন জ্বালিয়ে অবস্থান নিলে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হয়।

সমাবেশে বক্তব্য দেন বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রুবেল, পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাবেক কাউন্সিলর খাদেমুল ইসলাম ও সিয়ামের বাবা শল্লু ইসলাম। বক্তারা জানান, গত ১২ নভেম্বর সন্ধ্যায় সিয়াম নিখোঁজ হলেও এখন পর্যন্ত প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি, যা অত্যন্ত হতাশাজনক।

কর্মসূচি চলাকালে অবিলম্বে সিয়ামের নিখোঁজের বিষয়ে সন্তোষজনক পদক্ষেপ না নেওয়া হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। পরে বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডলের আশ্বাস ও স্থানীয় নেতাদের অনুরোধে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০