সর্বশেষ

সারাদেশ

ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে কুড়িগ্রামে কর্মীসভা, গণি মিয়ার নানা প্রতিশ্রুতি

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন কুড়িগ্রামের ৩ নম্বর ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ডুংডুঙ্গির হাট বাজারে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও স্থানীয় বিএনপি নেতা মো. আব্দুল গনি মিয়া সমাজ থেকে মাদক ও দুর্নীতি দূর করার প্রতিশ্রুতি দেন।

কুড়িগ্রামের ৩ নম্বর ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল গনি মিয়ার সমর্থনে আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন জেলা ওলামা দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আহাম্মদ হোসাইন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা আব্দুল মালেক এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ফখরুল ইসলাম। উপস্থিত নেতৃবৃন্দ সকল প্রতিকূলতা মোকাবিলা করে নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিশেষ বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গণি মিয়া জানান, তিনি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে সম্পূর্ণ দালালমুক্ত করা হবে। সাধারণ মানুষ যেন কোনোপ্রকার হয়রানি ছাড়াই সরকারি সেবা ভোগ করতে পারেন, সেই পরিবেশ তৈরি করবেন। সমাজ থেকে মাদক, দুর্নীতি ও ছিনতাই নির্মূল করার অঙ্গীকার করে তিনি বলেন, তিনি চেয়ারম্যান হওয়া মানে ইউনিয়নের প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হওয়া।

অনুষ্ঠানে ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০