কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
সচেতনতা বৃদ্ধি ও বিনামূল্যে স্বাস্থ্যসেবার মধ্য দিয়ে কুড়িগ্রামে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
হাসপাতাল চত্বর থেকে সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে হাসপাতাল হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সংগঠনের সভাপতি ডা. মাহফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করেন। একই সঙ্গে কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সেবার পরিধি বৃদ্ধি ও নতুন ভবন নির্মাণের সমন্বিত অঙ্গীকার ব্যক্ত করা হয়।
১৩১ বার পড়া হয়েছে