সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ক্যারিয়ার ও যুব নেতৃত্ব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত, ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১০:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় তরুণদের ক্যারিয়ার গঠন, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্বের বিকাশে দিনব্যাপী ক্যারিয়ার ও যুব নেতৃত্ব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।

উপজেলা পরিষদ পায়রার হল রুমে আয়োজিত এই সম্মেলনের সভাপতিত্ব করেন রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান সাঈদ। সেশনে তরুণদের ভবিষ্যৎ সম্ভাবনা এবং দক্ষতা বৃদ্ধির নানা কৌশল বিস্তারিতভাবে উপস্থাপিত হয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক নেছার উদ্দিন আহম্মেদ টিপু, সাবেক সভাপতি মেজবাউদ্দিন মাননু, শিকদার রিসোর্ট ওশ্যান ভিউ হোটেলের ম্যানেজার মো. আলামিন ও স্বপ্ন কুটিরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজু। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশিক্ষকগণ আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য সনদপত্র বিতরণ করা হয়। স্থানীয় বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০