সর্বশেষ

সারাদেশ

শেখ হাসিনার উদ্দেশ্য দেশে ফেরা নয়, প্রতিশোধ নেওয়া: এমরান সালেহ প্রিন্স

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শেখ হাসিনার উদ্দেশ্য দেশে ফেরা নয়, বরং জনগণের ওপর প্রতিশোধ নেওয়া এবং দেশকে অস্থিতিশীল করতেই বিদেশে বসে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক পরিচিতি সভায় তিনি এ কথা বলেন। একই সঙ্গে সহিংসতা ও নাশকাতাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ঘাসিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আব্দুল হাই।

বক্তব্যে প্রিন্স বলেন, গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে গেলেও শেখ হাসিনা বা তাঁর দলের নেতাদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। ক্ষমা প্রার্থনা না করে বরং তাঁরা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জনগণ গণহত্যাকারীদের আর কখনও ক্ষমা করবে না বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেই পুলিশ পেটোয়া বাহিনী হয়ে যায় না। জনজীবন ও সম্পদের নিরাপত্তা রক্ষায় সরকার ও প্রশাসনকে খুনি, সন্ত্রাসী এবং নাশকতাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভা থেকে নিজ নিজ এলাকায় ফ্যাসিবাদের দোসরদের অপতৎপরতা রুখে দিতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০