সর্বশেষ

সারাদেশ

মোড়েলগঞ্জে ৩০ হাজারে বিক্রি হওয়া ১৫ মাসের শিশু উদ্ধার, ইউএনওর হস্তক্ষেপে নাটকীয় মোড়

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোড়েলগঞ্জে চরম দারিদ্র্য ও অসুস্থতার কারণে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া ১৫ মাসের শিশু সন্তান আল-আমিনকে উদ্ধার করেছে প্রশাসন। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাবিবুল্লাহর হস্তক্ষেপে শিশুটিকে উদ্ধার করা হলেও অসুস্থ মা এখনো সন্তানকে নিজের কাছে রাখতে সক্ষম নন বলে জানান।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের অনিকা আক্তারের সঙ্গে দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরীর বিয়ে হয়। এই দম্পতির ঘরে জন্ম নেয় একমাত্র সন্তান আল-আমিন। তবে বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী কোনো খোঁজখবর না নেওয়া এবং ভরণপোষণ না দেওয়ার কারণে চরম সংকটে পড়েন অনিকা।

তীব্র অভাব-অনটন ও শারীরিক অসুস্থতার মুখে পড়ে গত বুধবার সন্ধ্যায় মোংলা পৌর শহরের বাসিন্দা নুরজাহান বেগমের কাছে নিজের দুধের শিশুকে হস্তান্তর করেন অনিকা। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে সংবাদমাধ্যমে তা প্রকাশিত হয়, যা পরবর্তীতে মোড়েলগঞ্জ উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়।

ঘটনার ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষকে হাজির করা হয়। সেখানে অনিকা আক্তার ও তাঁর বৃদ্ধ বাবা পলাশ শেখ নিজেদের শারীরিক অসুস্থতা ও আর্থিক দূরবস্থার কথা তুলে ধরেন। সন্তানকে ভালো পরিবেশে লালন-পালনের জন্য উপযুক্ত জায়গায় হস্তান্তরের আকুতি ব্যক্ত করেন তাঁরা।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ জানান, আইনগতভাবে কোনো সন্তান বিক্রি করার কোনো নিয়ম নেই। তাই আপাতত শিশুটিকে উদ্ধার করে মায়ের জিম্মায় রাখা হয়েছে এবং পরিবারটিকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে বিধি অনুযায়ী শিশুটির ভবিষ্যৎ ভেবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০