সারাদেশ
খুলনার দাকোপে পবিত্র দীপাবলি উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার চড়া নদীতে আয়োজিত এই মনোরম গ্রামীণ প্রতিযোগিতা দেখতে দুই তীরে হাজার হাজার আমোদপ্রিয় দর্শকের ঢল নামে।
দাকোপে দীপাবলি উপলক্ষে জাঁকজমকপূর্ণ নৌকা বাইচ অনুষ্ঠিত
দিলীপ বর্মন, খুলনা
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৪:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনার দাকোপে পবিত্র দীপাবলি উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার চড়া নদীতে আয়োজিত এই মনোরম গ্রামীণ প্রতিযোগিতা দেখতে দুই তীরে হাজার হাজার আমোদপ্রিয় দর্শকের ঢল নামে।
সব্যসাচী ক্লাব ও বাজুয়া অগ্রগামী যুব সংঘ যৌথভাবে চড়ারবাঁধসংলগ্ন বাজুয়ায় এই ঐতিহ্যবাহী আয়োজন করে। দীপাবলি উৎসব ও নৌকা বাইচ উদযাপন কমিটির আহ্বায়ক পার্থ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।
প্রতিযোগিতায় পাইকগাছার ওবায়দুল সরদার ও ঠাকুরদাশ সরকারের ‘দুরন্ত’ নৌকা প্রথম স্থান অর্জন করে বিজয়ী হয়। বিজয়ী দলের হাতে ৪০ হাজার টাকার প্রথম পুরস্কার তুলে দেন দাকোপ প্রেস ক্লাবের সভাপতি মো. শামীম হোসেন।
এছাড়া দাকোপের সঞ্জয় মণ্ডলের ‘শ্রেয়া’ নৌকা দ্বিতীয় এবং সুজয় রায়ের ‘স্বপ্নতরী’ নৌকা তৃতীয় স্থান অর্জন করে। বিজয়ী দলগুলোকে যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকার পুরস্কার প্রদান করেন অতিথিরা।
১৩৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর