সর্বশেষ

সারাদেশ

সন্তান মাদকে জড়াল কি না তা দেখার দায়িত্ব অভিভাবকদেরই: সমাজকল্যাণ মন্ত্রী

খাদেমুল ইসলাম, দিনাজপুর
খাদেমুল ইসলাম, দিনাজপুর

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সন্তানদের সুপথে রাখা এবং পড়াশোনার খোঁজখবর নেওয়ার মূল দায়িত্ব অভিভাবকদেরই নিতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সন্তানরা কার সঙ্গে মেলামেশা করছে বা মাদকে আসক্ত হচ্ছে কি না, তা কোনো নেতা বা প্রশাসন দেখে দেবে না। দিনাজপুরের বিরামপুরে নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে সম্প্রতি সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুফলভোগীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এই জনগোষ্ঠীর আবাসন সমস্যা সমাধানে সরকারের নানামুখী টেকসই পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের ৮৬ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা, মাধ্যমিকের ৫২ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা এবং কলেজ পর্যায়ের ৩৪ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে প্রদান করা হয়। পাশাপাশি ২৬ জন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৭ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী উল্লেখ করেন, তরুণ প্রজন্মকে দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারের এসব সহায়তা সুদূরপ্রসারী বিনিয়োগের অংশ। বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০