সর্বশেষ

সারাদেশ

গোদাগাড়ীতে কিশোর অটোচালক হত্যা রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৪

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১১:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর গোদাগাড়ীতে আলোড়ন সৃষ্টি করা কিশোর অটোচালক সিহাব রানা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে জেলা পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় চারজনকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাইকৃত অটোরিকশা।

পুলিশ সুত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার একটি অটোগ্যারেজে সফল অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে ছিনতাই হওয়া যানটি উদ্ধারের পাশাপাশি মূল আলামত হিসেবে ব্যবহৃত হাতুড়িটিও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন হাবিবুল বাসার শিমুল, তাঁর স্ত্রী জোহুরা বেগম, মো. সুজন এবং মো. আব্দুল হালিম। তাদের গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে উক্ত অভিযানের মাধ্যমে আওতায় আনা হয়।

উল্লেখ্য, গত ১ নভেম্বর সিহাবের বাবা সোহেল রানা গোদাগাড়ী মডেল থানায় একটি হত্যা ও ছিনতাই মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০