সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন, মানবসেবার অঙ্গীকার

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ শহরে অবস্থানরত কিশোরগঞ্জ জেলার অধিবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন 'কিশোরগঞ্জ জেলা সমিতি'র নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নতুন কার্যালয়ের যাত্রা শুরু হয়। এতে বক্তারা ময়মনসিংহে বসবাসরত কিশোরগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে থাকার এবং জনকল্যাণমূলক কাজ এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

২০১৫ সালে যাত্রা শুরু করা এই সংগঠনটি দীর্ঘ দিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কার্যালয় চালুর ফলে সমিতির সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেছেন দায়িত্বশীলরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সমিতির আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব এ. কে. এম. মহিউদ্দিনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোশারফ উদ্দিন ভূঞা এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস মিয়া। এ সময় সংগঠনের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন খান মার্শাল ও মো. আরাফাত আল নাসিমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ময়মনসিংহে বসবাসকারী কিশোরগঞ্জ জেলার মানুষের যেকোনো সমস্যায় সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। বিশেষ করে অসহায় পরিবারের সন্তানদের শিক্ষার মানোন্নয়ন, দরিদ্রদের চিকিৎসা সহায়তা প্রদান এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার ঘোষণা দেওয়া হয়।

আগামী দিনে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে মানবসেবায় আত্মনিয়োগের আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সংগঠনের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০