সর্বশেষ

আইসিসি

২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ

বাংলাদেশ ও নেপালের চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪১টি ম্যাচ। আগামী ২১ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ১৬ দিনের এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত, অনড় অবস্থানে আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতের ভেন্যুতে খেলতে আপত্তি জানিয়ে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাতে সাড়া দেয়নি। ফলে বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে—এমন অবস্থানেই অনড় রয়েছে আইসিসি।

নিরাপত্তা উদ্বেগে অনড় বিসিবি, আজ ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল

নিরাপত্তা শঙ্কার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

'ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আইসিসি কোনো বাধ্যবাধকতা দেয়নি'

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ ক্রিকেট দলকে অবশ্যই ভারতে যেতে হবে-আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা বা বাধ্যবাধকতা দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

‘৫০ হাজার ভিসা দেবে তো?’-সমর্থকদের দাবিতে প্রশ্ন তুলতে পারে বিসিবি

টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে কি না, তা নিয়ে বাংলাদেশ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। এদিকে সমর্থকদের একাংশ দাবি তুলেছে, আয়োজক হিসেবে ভারত অন্তত ৫০ হাজার বাংলাদেশি দর্শক ও সমর্থকের ভিসা দেবে কি না, এ প্রশ্নটি আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে তুলুক বিসিবি।

আইসিসির পিচ ও আউটফিল্ড রেটিংয়ে তলানিতে বাংলাদেশ

বিশ্বজুড়ে টেস্ট ক্রিকেটে পিচের মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে অস্ট্রেলিয়া–ইংল্যান্ডের বক্সিং ডে টেস্ট মাত্র দুই দিনে শেষ হওয়ার পর। সেই আলোচনার মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পিচ ও আউটফিল্ড রেটিং বিশ্লেষণে উঠে এসেছে বাংলাদেশের জন্য উদ্বেগজনক এক চিত্র।