সর্বশেষ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রথমবার ডাক পেলেন রবিন

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো জাতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। দীর্ঘদিন পর দলে ফিরেছেন নাঈম শেখ ও মুমিনুল হক।

চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রোটিয়াদের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে সোমবার (৯ নভেম্বর) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত দলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। দীর্ঘদিন পর দলে ফিরেছেন নাঈম শেখ। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। এ ছাড়া বাদ পড়েছেন নাঈম হাসান।

দলে ফিরেছেন মুমিনুল হকও। ক্যারিবীয়দের বিপক্ষে ঢাকা টেস্টে মাথায় চোট পাওয়ায় সিলেট টেস্টে খেলতে পারেননি তিনি।

আসন্ন এই টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। দুটি টেস্ট খেলতে আগামী ১০ নভেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সফরে টেস্ট সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে বাংলাদেশ।

সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৯ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ২৩ থেকে ২৭ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম শেখ, মাহফিজুল ইসলাম রবিন, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
ক্রিকেট নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০