টেস্টে ৭ হাজার রানের মাইলফলকে প্রথম বাংলাদেশি মুশফিক
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সাদা পোশাকের ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক-ব্যাটার।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে অনন্য এক কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রান পূর্ণ করেছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) চলমান সিলেট টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন মুশফিক। ইনিংসের ২০তম ওভারে ওয়ারিক্যানের বলে এক রান নিয়ে সাত হাজার রানের ঘরে পৌঁছান অভিজ্ঞ এই ক্রিকেটার।
বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিকও মুশফিকুর রহিম। এই তালিকায় তাঁর ধারেকাছে নেই অন্য কোনো ব্যাটার।
সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মুমিনুল হক। তাঁর সংগ্রহ ৫ হাজার ২৯৩ রান। ৫ হাজার ১৩৪ রান নিয়ে তৃতীয় অবস্থানে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল খান।
মুশফিকের এই অর্জন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন একটি মাইলফলক হিসেবে যুক্ত হলো।
১৩০ বার পড়া হয়েছে