সর্বশেষ

জাতীয়

মার্কিন ভিজিটর ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৭:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম যথাযথভাবে মেনে চলার বিষয়ে নতুন করে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আবেদনকারীর ভ্রমণের উদ্দেশ্য নিয়ে কনস্যুলার কর্মকর্তার মনে সামান্য সন্দেহ তৈরি হলেও ভিসার আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।

যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা পাওয়ার ক্ষেত্রে নিয়মকানুন মেনে চলার গুরুত্ব তুলে ধরে নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।

সোমবার (৯ নভেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার শর্ত ও নিয়ম মেনে চলবেন কি না, সে বিষয়ে কনস্যুলার কর্মকর্তা আশ্বস্ত না হলে তাঁর ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।

এ ছাড়া আবেদনকারীর যুক্তরাষ্ট্র ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য নিয়ে কনস্যুলার কর্মকর্তার মনে সামান্যতম সংশয় বা সন্দেহ তৈরি হলেও আবেদনটি বাতিল হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।

বার্তায় আরও বলা হয়, ভিসা যথাযথভাবে ব্যবহার করার সম্পূর্ণ দায়িত্ব আবেদনকারীর নিজের। তাই যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম ও শর্ত মেনে চলার বিষয়ে আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০