সর্বশেষ

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুরে দিনদুপুরে সরকারি গাছ নিধন, নির্বিকার সওজ ও বন বিভাগ

খাদেমুল ইসলাম, দিনাজপুর
খাদেমুল ইসলাম, দিনাজপুর

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৬:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মূল্যবান সরকারি গাছ প্রকাশ্য দিবালোকে কেটে ফেলার অভিযোগ উঠেছে। বহু পুরনো ও পরিবেশবান্ধব গাছ নিধন চললেও সওজ, বন বিভাগ এবং স্থানীয় প্রশাসন একে অপরের ওপর দায় চাপিয়ে হাত গুটিয়ে বসে রয়েছে।

দিনাজপুরের হাকিমপুর পৌরসভার সিনেমা হল সংলগ্ন এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অধীন থাকা আম, রেইন ট্রি, বট ও মেহগনিসহ অসংখ্য বড় গাছ কেটে ফেলা হচ্ছে। দিনে-দুপুরে করাত দিয়ে সরকারি এই সম্পদ উজাড় করা হলেও তা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা গেছে, ব্যস্ত জনপদের পাশেই একের পর এক বড় গাছ কেটে ফেলে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রভাবশালী মহলের ভয়ে তাঁরা প্রকাশ্যে কোনো প্রতিবাদ করতে পারছেন না। তাঁদের অভিযোগ, কোনো অনুমতি ছাড়াই অসাধু চক্র এই গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে।

গাছ কাটার বিষয়ে হাকিমপুরের বন কর্মকর্তা মো. শাহজাহান আলীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এই ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। এটি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন এলাকা হওয়ায় তাঁর কাছে কোনো আগাম তথ্য নেই বলে তিনি দাবি করেন।

অন্যদিকে দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান জানান, গাছ কাটার তথ্য তাঁর জানা ছিল না। বিষয়টি নিয়ে খোঁজ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তাঁর পক্ষ থেকে আর কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো সাড়া মেলেনি।

এ বিষয়ে পরিবেশবিদ ও বিরল উপজেলার বোর্ড এড কলেজের শিক্ষক বিধান কুমার দত্ত বলেন, সরকারি গাছ বেআইনিভাবে কাটা দণ্ডবিধি ১৮৬০ এবং বন আইন ১৯২৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সরকারি সম্পদ ধ্বংসে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি আওতায় আনা প্রয়োজন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০