সর্বশেষ

সারাদেশ

১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো কুলসুম বেগম

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
যশোর থেকে পথ হারিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় চলে আসা ৭০ বছর বয়সী বৃদ্ধা কুলসুম বেগম অবশেষে ১৭ দিন পর স্বজনদের কাছে ফিরেছেন। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন 'পাশে দাঁড়াই' ও কলাপাড়া উপজেলা প্রশাসনের যৌথ সহযোগিতায় তাঁকে নিজ ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করা হয়। দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বৃদ্ধাকে ফিরে পেয়ে আনন্দিত তাঁর পরিবার।

রবিবার রাত সাড়ে ৯টায় কলাপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সেভেন ডিলাক্স পরিবহনের একটি বাসে ওই বৃদ্ধাকে যশোরের ঝিকরগাছায় পাঠানো হয়। এর আগে তাঁকে ফিরিয়ে নিতে ঝিকরগাছা থেকে কলাপাড়ায় পৌঁছান তাঁর প্রতিবেশী রোজিনা বেগম। তাঁরা উভয়েই যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।

স্বেচ্ছাসেবী সংগঠন 'পাশে দাঁড়াই'-এর সভাপতি নয়নাভিরাম গাইন জানান, পরিচিত একজনের মাধ্যমে ওই বৃদ্ধা প্রথমে তাঁদের কাছে আসেন। প্রথমদিকে পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরবর্তীতে তা নিশ্চিত হয়ে বাড়ি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এই কার্যক্রমে কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান সর্বাত্মক সহযোগিতা করেছেন।

প্রশাসনের ভূমিকার কথা উল্লেখ করে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, বৃদ্ধার নিরাপদে বাড়ি ফেরার সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে 'পাশে দাঁড়ায়' সংগঠনটি তাঁর পরিচয় শনাক্তকরণ, থাকা-খাওয়া এবং বাড়ি ফেরানোর পুরো প্রক্রিয়ায় প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত দীর্ঘ ৯ দিন ওই সংগঠনটি বৃদ্ধার অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছিল। ১৭ দিন আগে তিনি বাড়ি থেকে সাতক্ষীরার কলারোয়ায় যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হন।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০