সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে অষ্টকালী লীলাকীর্তন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৪:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের বাংলাবাজার গৌরঙ্গপল্লী সার্বজনীন দেবালয় ও দুর্গামন্দিরে শ্মশান কালী পূজা উপলক্ষ্যে আয়োজিত অষ্টকালী লীলাকীর্তন অনুষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। শনিবার রাতে তিনি এই ধর্মীয় উৎসবে উপস্থিত হয়ে সার্বিক পরিবেশ পরিদর্শনের পাশাপাশি ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানস্থল পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ দাস ববি এবং সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ননী গোপাল হালদারসহ অন্য নেতারা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মন্দির প্রাঙ্গণে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রেখে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

৪০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০