সর্বশেষ

সারাদেশ

পঞ্চমবারের মতো নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু পঞ্চমবারের মতো নড়াইল জেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন। ২০২৭-২০২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি এই ঘোষণা প্রদান করে। একই সঙ্গে তিনি দলের কেন্দ্রীয় শূরা সদস্য হিসেবেও পুনরায় দায়িত্ব পেয়েছেন।

বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ড. শফিকুর রহমান সারাদেশে জেলা ও মহানগর কমিটির আমীরদের নাম একযোগে ঘোষণা করার পর নড়াইলের নেতৃত্ব নির্ধারিত হয়।

নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের কোমখালী গ্রামের সন্তান আতাউর রহমান বাচ্চু ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রশিবিরের গুরুত্বপূর্ণ পদ সামলানোর পর ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন। পরবর্তীতে তিনি নড়াইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড সভাপতি, সদর উপজেলার ভারপ্রাপ্ত আমীর এবং জেলা সেক্রটেরির দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলান। ২০১৯ সাল থেকে তিনি টানা জেলা সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি সরকারি বিএল কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি আইন বিষয়ে এলএলবি এবং ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রি লাভ করেন।

পুনরায় দায়িত্ব লাভের পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। আগামী দিনের সাংগঠনিক কাজ সঠিকভাবে সম্পাদনের জন্য তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০