সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় সমুদ্রগামী ১২০ ট্রলারে বিতরণ করা হলো জীবন সুরক্ষা উপকরণ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় উত্তাল সমুদ্রে জেলেদের নিরাপত্তার স্বার্থে ১২০টি ট্রলারে জীবন রক্ষাকারী উপকরণ বিতরণ করা হয়েছে। জাগোনারী, এসকেএস ফাউন্ডেশন ও কেয়ার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলেদের হাতে এসব সরঞ্জাম তুলে দেওয়া হয়। এতে দুর্যোগকালীন মুহূর্তে জেলেদের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

পটুয়াখালী জেলা পরিষদের কলাপাড়া মিলনায়তনে অনুষ্ঠিত এক বিশেষ আয়োজনে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী।

বক্তব্যে বিজন কুমার নন্দী জানান, ঝড়, জলোচ্ছ্বাস কিংবা জলদস্যুর কবলে পড়ে সাগরে প্রতি বছর বহু জেলে সংকটে পড়েন। এ ধরনের সুরক্ষা সামগ্রী প্রতিটি সমুদ্রগামী নৌযানে থাকা বাধ্যতামূলক করা হলে প্রাণহানি অনেকাংশে রোধ করা সম্ভব। সরকার ও বেসরকারি সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টায় সব জেলেদের সুরক্ষার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

আয়োজনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, প্রদৃপ্ত প্রকল্পের ব্যবস্থাপক জাফর আলম এবং কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল কর্মকর্তা সাবা শবনম। এতে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার মোট ১২০টি ট্রলারের প্রতিটিকে পাঁচটি করে লাইফ জ্যাকেট, পাঁচটি বয়া, পাঁচটি বাঁশি ও একটি করে টর্চলাইট প্রদান করা হয়।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০