মোংলায় ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৮:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। গত সোমবার রাতে পৌরসভার বালুরমাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসআরবি-৬ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালুরমাঠ এলাকায় মাদক কেনাবেচার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। সোমবার রাতে পরিচালিত ওই অভিযানে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয় এবং চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোংলা পৌরসভার শ্রম কল্যাণ রোড এলাকার বাসিন্দা মো. পারভেজ (২১), রুমি ইসলাম (৩২), মোছা. ময়না (২৪) এবং মোছা. ফাতেমা (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে মাদক ব্যবসার সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে ও মাদক নির্মূলে এসআরবির এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীর মিডিয়া উইং।
১৬৮ বার পড়া হয়েছে