সর্বশেষ

সারাদেশ

ক্যাশলেস লেনদেন প্রসারে নড়াইলে জনতা ব্যাংকের বাংলা কিউআর সভা

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৯:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে নড়াইলে বাংলা কিউআর বিষয়ক জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনতা ব্যাংক পিএলসি, নড়াইল শাখার আয়োজনে শহরের শেখ রিজেন্সী গেষ্ট হাউজে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে শেখ রিজেন্সী গেষ্ট হাউজের সামনে থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে গেস্ট হাউজের হলরুমে এক দিক-নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জনতা ব্যাংক পিএলসি নড়াইল শাখার ব্যবস্থাপক মো: শাহাবুদ্দিন হোসেনের সভাপতিত্বে এবং নড়াইল শাখার সিনিয়র অফিসার মেহেদী হাসান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকটির খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (ইনচার্জ) আবুল কালাম আজাদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক এন.এ.এম. সারওয়ারে আখতার, জনতা ব্যাংক যশোর এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো: আব্দুস সালাম, সোনালী ব্যাংক নড়াইল প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মনোতোষ সরকার, বাংলাদেশ কৃষি ব্যাংক নড়াইল আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো: বদরুল হোসেন এবং লোহাগড়া শাখা ব্যবস্থাপক মোঃ সাইফুর রহমান সাইফুল।

বক্তারা উল্লেখ করেন, বাংলা কিউআর কোডের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং সাধারণ গ্রাহকেরা যেকোনো ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে সহজে ও নিরাপদে ডিজিটাল পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০