সর্বশেষ

সারাদেশ

১১ দলের লংমার্চ ঘিরে গুজবে কান না দেওয়ার আহ্বান জামায়াতের

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৮:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী ৩১ অক্টোবর ১১ দলের লংমার্চ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারে কান না দিতে গোপালগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জে কোনো পথসভা বা সমাবেশ হবে না এবং লংমার্চটি কেবল মহাসড়ক ব্যবহার করে গন্তব্যে পৌঁছাবে।

বৃহস্পতিবার দুপুরে এক ভিডিও বার্তায় গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির এম এম রেজাউল করিম দলটির অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, ঢাকা থেকে শুরু হয়ে ভাঙ্গা, ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট ও খুলনা অতিক্রম করে এই লংমার্চটি কুষ্টিয়ায় গিয়ে শেষ হবে।

জেলা আমির অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে এই কর্মসূচিকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা রটাচ্ছে, যা সম্পূর্ণ গুজব। ৭ দফা দাবি আদায়ের এই কর্মসূচিতে গোপালগঞ্জের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

একই বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হবীবুল্লাহ জানান, ৩১ অক্টোবরের লংমার্চে জেলায় কোনো পথসভার বাধ্যবাধকতা নেই। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০