সর্বশেষ

জাতীয়

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৮:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মিরপুর ১০ নম্বর এলাকায় শুরু হওয়া এ বিক্ষোভের কারণে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রাজধানীর মিরপুরে মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মিরপুর ১০ নম্বর এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখেন।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এ তথ্য জানিয়েছেন।

শ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর ১০ নম্বর গোলচত্বরসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সপ্তাহের শেষ কর্মদিবসে যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেককে যানবাহনের পরিবর্তে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

পুলিশ জানায়, আশপাশের কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

উপকমিশনার নাসের রিকাবদার বলেন, পুলিশ শ্রমিকদের বুঝিয়ে রূপনগরের সড়ক থেকে সরিয়ে দেয়। তবে পরে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকায় আরেক দল শ্রমিক এসে বিক্ষোভ শুরু করেন। এ কারণে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি।

এদিকে ট্রাফিক পুলিশের মিরপুর বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছে, পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।

সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ কাজ করছে বলেও পোস্টে জানানো হয়েছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০