সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১০:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাদিম আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফিজার রহমান। তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে যুবদল বারবার মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে নিজেদের প্রমাণ করেছে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবদল নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্যের ওপর জোর দেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ গঠনের দৃঢ় সংকল্প প্রকাশ করেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০