সর্বশেষ

সারাদেশ

ওয়ালটনের ৩২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন: গাজীপুর জেলা প্রশাসকের প্রশংসা

মোঃ শরিফুল ইসলাম, গাজীপুর
মোঃ শরিফুল ইসলাম, গাজীপুর

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ওয়ালটন তাদের শিল্প কারখানায় নিজেদের চাহিদার প্রায় পুরোটাই সৌর বিদ্যুতের মাধ্যমে উৎপাদন করছে। গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠানটির সৌর বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন শেষে এ উদ্যোগকে বিদ্যুৎ সংকট মোকাবেলায় অন্যান্য শিল্প কারখানার জন্য এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন জেলা প্রশাসক।

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ওয়ালটন হাইটেক পার্কে পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, বিদ্যুৎ ঘাটতি দূর করতে সরকারের আহ্বান মেনে ওয়ালটন প্রতিদিন প্রায় ৩২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করছে। তাদের মতো অন্যান্য শিল্প প্রতিষ্ঠান এগিয়ে এলে জাতীয় পর্যায়ে বিদ্যুতের কোনো ঘাটতি থাকবে না।

কারখানা সূত্রে জানা গেছে, ওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল পার্কে দৈনিক ৩৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। লোডশেডিং মোকাবিলা ও উৎপাদন খরচ কমাতে ২০২২ সালে এই সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করা হয়। কারখানার ভবনের ছাদ, অভ্যন্তরীণ রাস্তা ও লেকের ওপর সোলার প্যানেল বসিয়ে বর্তমানে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির ইলেকট্রিক্যাল ও নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান প্রকৌশলী মো. নাজমুল ইসলাম জানান, সোলার ইকো সিস্টেমের আওতায় আরও ১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কাজ চলমান রয়েছে। সাপ্তাহিক বা সরকারি ছুটির দিনে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে বাড়তি আয়ের পথও উন্মোচিত হয়েছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০