সর্বশেষ

সারাদেশ

পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছ থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সিগঞ্জের লৌহজঞ্জে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই কর্মীর মধ্যে মারুফ হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর ডুবুরি দল নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে। তবে নিখোঁজ অপর ব্যক্তি মো. রাসেলকে উদ্ধারে ফায়ার সার্ভিস দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়ে যাচ্ছে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দুপুরে ঢাকার শরীফ ল্যান্ডমার্ক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের আটজন কর্মী ঘুরতে এসে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নামেন। নদীর তীব্র স্রোতে তাঁদের মধ্যে দুজন ভেসে যান। বাকি ছয়জন নিরাপদে তীরে সাঁতরে উঠতে পারলেও নিখোঁজ হন মো. মারুফ হোসেন (১৯) ও মো. রাসেল (৪০)।

সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানে নামে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল। প্রথম দিনের উদ্ধার কাজ শেষে ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ফের দ্বিতীয় দিনের মতো তৎপরতা শুরু করা হয়। অভিযান চলাকালে বিকেল তিনটার দিকে ডুবুরিরা নদী থেকে মারুফ হোসেনের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন। নিহত মারুফ ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা ছিলেন।

এদিকে পটুয়াখালীর বাসিন্দা নিখোঁজ মো. রাসেলকে উদ্ধারে পদ্মানদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, নিখোঁজ রাসেলকে উদ্ধার না করা পর্যন্ত তাঁদের এই উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০