সর্বশেষ

খেলা

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে প্রথম জয় বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিজিকে ৩-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচে বাংলাদেশের হয়ে দুটি গোল করেছেন বায়েজিদ, অন্য গোলটি করেন ফাহিম।

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিজির বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জয় পায় বাংলাদেশের কিশোর ফুটবলাররা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। চতুর্থ মিনিটে বায়েজিদের গোলে এগিয়ে যায় দল। এর এক মিনিট পরই ফাহিম দ্বিতীয় গোলটি করেন। মাত্র পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করে বাংলাদেশ। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দল।

দ্বিতীয়ার্ধেও লড়াই চালিয়ে যায় দুই দল। তবে এ অর্ধের অষ্টম মিনিটে বাংলাদেশের একটি আত্মঘাতী গোলে ব্যবধান কমায় ফিজি। এতে ম্যাচে ফেরার সুযোগ তৈরি হয় তাদের সামনে।

কিন্তু খেলা শেষ হওয়ার চার মিনিট আগে আবারও গোল করেন বায়েজিদ। তাঁর দ্বিতীয় গোলেই ফিজির বিপক্ষে বাংলাদেশের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

এবারই প্রথম অনূর্ধ্ব-১৫ পর্যায়ে বিশ্বকাপ আয়োজন করছে ফিফা। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩২টি গ্রুপে অংশ নিচ্ছে ১৮৯টি দল। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে।

ওয়েলসের বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। এরপর পর্তুগাল ও বুরুন্ডির কাছে হারলেও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিজিকে হারিয়ে প্রতিযোগিতায় প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশের কিশোর ফুটবলাররা।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০