সর্বশেষ

সারাদেশ

পশুর নদীতে ১২শ' টন কয়লাসহ জাহাজডুবি, অক্ষত ৯ কর্মী, চলছে উদ্ধারকাজ

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মোংলা বন্দরের পশুর নদীতে ১ হাজার ২০০ মেট্রিক টন কয়লাবোঝাই ‘এমভি ফুলবাড়ী’ নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। সোমবার গভীর রাতে সুন্দরী কোঠা এলাকায় ‘এমটি জান্নাতুল ফেরদৌস’ নামের একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তবে জাহাজটিতে থাকা ৯ জন স্টাফ নিরাপদে অন্য একটি কার্গো জাহাজে আশ্রয় নিতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মোংলা বন্দরের পশুর নদীতে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ১ হাজার ২০০ মেট্রিক টন কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। সোমবার গভীর রাতে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত জাহাজের স্টাফদের বরাতে জানা গেছে, ‘এমভি ফুলবাড়ী’ নামের কার্গো জাহাজটি মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এমভি ইয়াস জুপিটার’ থেকে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশে রওনা হয়েছিল। পথে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে ‘এমটি জান্নাতুল ফেরদৌস’ নামের একটি তেলবাহী ট্যাংকার জাহাজটিকে ধাক্কা দেয়। এতে কয়লাবোঝাই কার্গো জাহাজটি ডুবে যায়।

ডুবে যাওয়া ‘এমভি ফুলবাড়ী’ জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন। জাহাজটিতে থাকা ৯ জন স্টাফ সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে উঠতে সক্ষম হন। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি।

জাহাজটি কয়লা নিয়ে ঢাকার বাদামতলায় যাওয়ার কথা ছিল। তবে কার্গো জাহাজটি পশুর চ্যানেলের মূল নৌপথের বাইরে ডুবে যাওয়ায় নৌযান চলাচলে কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এ চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক আছে। ডুবে যাওয়া জাহাজের মালিকপক্ষ দ্রুত সেটি উদ্ধারের ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০