সর্বশেষ

সারাদেশ

শিশুশ্রম মুক্ত মুন্সীগঞ্জ গড়ার অঙ্গীকারে জেলা পরিবীক্ষণ কমিটির বিশেষ সভা

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৯:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জকে শিশুশ্রমমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রাথমিক শিক্ষায় শতভাগ ভর্তি ও ঝুঁকিপূর্ণ শ্রম থেকে শিশুদের ফিরিয়ে এনে পুনর্বাসনের তাগিদ দেওয়া হয়।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে এ সভায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. নূর হোসেন নির্ঝর, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিন এবং মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু।

বৈঠকে মাধ্যমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়ার কারণ অনুসন্ধান এবং কলকারখানায় অবৈধ শিশুশ্রম রোধে সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। বক্তারা উল্লেখ করেন, সরকারি নানা সুবিধা থাকা সত্ত্বেও অর্থনৈতিক প্রতিকূলতায় অনেক শিশু পড়াশোনা ছেড়ে শ্রমে জড়িয়ে পড়ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কলকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সরেজমিন পরিদর্শন জোরদার করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। সঠিক শিশু শ্রমিকের সংখ্যা নিরূপণ করে তাদের দ্রুত শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা এবং টেকসই পুনর্বাসনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ ছাড়া চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারের অগ্রগতি মূল্যায়নের পাশাপাশি কারখানাগুলোতে নিয়মিত ঝটিকা অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০