সর্বশেষ

সারাদেশ

নড়াইলে ৩ বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৯:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় ক্ষতিকর রঙ মেশানো ও ওজনে কম দেওয়ার অপরাধে তিনটি বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার পরিচালিত এ অভিযানে অনিয়মের দায়ে এসব প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। ভোক্তা স্বার্থ রক্ষায় এমন বাজার তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জেলা শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। পরিদর্শনকালে খাবার তৈরিতে মানবদেহের জন্য ক্ষতিকর রঙ ব্যবহার এবং উৎপাদিত পণ্যের ওজনে জালিয়াতির প্রমাণ পাওয়া যায়।

অভিযান চলাকালে পদ্মা বেকারী অ্যান্ড কনফেকশনারীকে ১০ হাজার টাকা, মাহমুদা ফুডসকে ২ হাজার টাকা এবং আল আমিন বেকারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি সংশ্লিষ্টদের ভবিষ্যতে সর্বপ্রকার নিয়ম নীতি মেনে ব্যবসা পরিচালনার কড়া নির্দেশ প্রদান করা হয়েছে। তবে অন্য একটি বেকারীতে পণ্যের সঠিক ওজন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকায় সন্তোষ প্রকাশ করেন অভিযানকারী দল।

উক্ত তদারকি কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের স্যানিটারী ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান, কনজিউমার অ্যাসোসিয়েশন অব ক্যাবের নড়াইল জেলা কমিটির কোষাধ্যক্ষ স্বপ্না রায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। সহকারী পরিচালক শামীম হাসান জানান, জেলা জুড়ে ভোক্তাদের স্বার্থরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অভিযান চলমান থাকবে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০