সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত চিকিৎসাসামগ্রী বর্জ্যের স্তূপে, তুমুল সমালোচনা

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেয়াদ থাকা বিপুল পরিমাণ অব্যবহৃত চিকিৎসাসামগ্রী বর্জ্য সংরক্ষণাগারে পাওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। রোগীরা যখন স্যালাইন ও ক্যানুলার মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রী না পেয়ে ভোগান্তিতে পড়ছেন, তখন সরকারি মালামাল এভাবে ফেলে দেওয়ার ঘটনা হাসপাতালে চরম অনিয়মের নির্দেশ করছে।

নগরের শম্ভুগঞ্জের একটি বর্জ্য সংরক্ষণাগারে পরিচ্ছন্নতাকর্মীরা কয়েক বস্তা অব্যবহৃত সিরিঞ্জ, ক্যানুলা ও স্যালাইন দেখতে পান। ক্যানুলা ও স্যালাইনের মোড়কে উল্লেখিত মেয়াদ দেখে জানা গেছে, এগুলো ২০২৮ থেকে ২০৩১ সাল পর্যন্ত ব্যবহারের উপযোগী ছিল।

বর্জ্য বাছাইয়ে নিয়োজিত শ্রমিকদের দাবি, প্রতিদিন হাসপাতাল থেকে সংগৃহীত ময়লার সঙ্গেই এসব মূল্যবান চিকিৎসাসামগ্রী তাদের কাছে আসে। বস্তাভর্তি হলে কিছু মালামাল হাসপাতালে ফেরত পাঠানো হয় এবং বাকি চিকিৎসাসামগ্রী বাইরে খোলা বাজারে পাইকারি দরে বিক্রি করে দেওয়া হয়।

বৃহত্তর ময়মনসিংহের লাখ লাখ মানুষের সেবার একমাত্র প্রধান কেন্দ্র এই হাসপাতালে প্রতিদিন হাজারো রোগী চিকিৎসা নিতে আসেন। রোগীদের অভিযোগ, হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী না পেয়ে বাধ্য হয়ে তাদের ফার্মেসি থেকে অতিরিক্ত দামে সেগুলো কিনতে হয়। এমন পরিস্থিতিতে সরকারি মালামাল বর্জ্যে ফেলার পেছনে বড় ধরনের চক্র জড়িত বলে মনে করছেন নাগরিক নেতারা।

ময়মনসিংহ মঞ্চের মুখ্য সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ তানসেন এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। এদিকে হাসপাতালের সিনিয়র স্টোর কর্মকর্তা ডা. ঝন্টু সরকার জানান, চিকিৎসাসামগ্রী হাসপাতালের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ছুটি শেষে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০