সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ইউপি নির্বাচন: প্রচার-প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৬:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন। নানা প্রতিশ্রুতি নিয়ে স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থনে মাঠ চষে বেড়াচ্ছেন নতুন ও পুরোনো প্রার্থীরা। নির্বাচনকে সামনে রেখে শোডাউন, মতবিনিময় এবং পূজা মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে গড়ে পাঁচজনেরও বেশি সম্ভাব্য প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করতে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি উন্নয়নমূলক অঙ্গীকার তুলে ধরছেন।

নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে উরফি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ডালিম খান সম্প্রতি কর্মী-সমর্থকদের নিয়ে এক শোভাযাত্রার আয়োজন করেন। হাজী ইউসুফ আলী খান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। সভা শেষে তিনি দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ার শক্ত প্রত্যয় ব্যক্ত করেন।

অন্যদিকে, নিজড়া ইউনিয়নের সম্ভাব্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম তার কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বিশাল শোডাউন করেছেন। নিজড়া হাইস্কুল মাঠ থেকে শুরু হওয়া এই শোডাউনে শতাধিক ইজিবাইক ও মোটরসাইকেল অংশ নেয়। প্রচারণাকালে তিনি এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় মণ্ডপসমূহ পরিদর্শন করেন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০