সারাদেশ
চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার জন্য সিলেটের তামাবিল ইমিগ্রেশনে পাসপোর্ট যাচাই করতে গিয়ে আটকে পড়েছেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ। সার্ভারে তাঁর পাসপোর্ট ব্লক দেখানোর পর তাঁকে জৈন্তাপুর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তামাবিলে পাসপোর্ট ব্লক, পুলিশ হেফাজতে আ.লীগ নেতা
স্টাফ রিপোর্টার, সিলেট
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার জন্য সিলেটের তামাবিল ইমিগ্রেশনে পাসপোর্ট যাচাই করতে গিয়ে আটকে পড়েছেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ। সার্ভারে তাঁর পাসপোর্ট ব্লক দেখানোর পর তাঁকে জৈন্তাপুর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার জন্য আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের তামাবিল ইমিগ্রেশনে পাসপোর্ট যাচাই করতে যান জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ। এ সময় ইমিগ্রেশনের সার্ভারে তাঁর পাসপোর্ট ব্লক দেখানো হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে নেন ইমিগ্রেশন পুলিশের সদস্যরা।
পরে পুলিশি ক্লিয়ারেন্সের জন্য তাঁকে জৈন্তাপুর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, কামাল আহমেদের পাসপোর্ট নিয়ে কোনো আইনি জটিলতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত তিনি পুলিশ হেফাজতে আছেন।
১১০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর