সর্বশেষ

সারাদেশ

মুন্সিগঞ্জে একইদিনে ৩ স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ড

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সিগঞ্জের শ্রীনগর, সিরাজদিখান ও টঙ্গিবাড়ী উপজেলায় একই দিনে তিনটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে লাগা এসব আগুনে কয়েকটি বসতঘর ভস্মীভূত ও একজন আহত হলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় জোর মসজিদসংলগ্ন সালমা বেগমের বসতঘরে সকাল পৌনে সাতটার দিকে প্রথম আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত পৌঁছে তা নিয়ন্ত্রণে আনে। এতে একটি টিনের ঘর ও আসবাবপত্র পুড়লেও সংলগ্ন অন্যান্য বসতবাড়ি রক্ষা পায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে এই ঘটনার সৃষ্টি হয়েছিল।

একই দিন বেলা ১২টার দিকে সিরাজদিখানের বাসাইল ইউনিয়নের গুয়াখুলা গ্রামের আলগাপাড়ায় লাকড়ির চুলা থেকে অপর একটি অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও নিয়াশা বেপারী, নাদিম বেপারী ও সোনা মিয়ার তিনটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। এখানে স্থানীয়ভাবে আগুন নেভানোর কাজে অংশ নিয়ে আহাদ হাওলাদার নামে ২০ বছরের এক তরুণ পায়ে আঘাত পেয়ে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে দুপুর ১টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের দক্ষিণ মুলচর গ্রামে বাবুল বেপারীর বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আধ ঘণ্টার চেষ্টায় শিখা সম্পূর্ণ নিভিয়ে ফেলে। তবে আগুনে দুটি বসতঘরসহ ভেতরের গুরুত্বপূর্ণ আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।

জেলায় একই দিনে পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, বেশিরভাগ দুর্ঘটনাই অসাবধানতার কারণে ঘটে থাকে, তাই নিয়মিত বৈদ্যুতিক তার ও সংযোগ পরীক্ষা করা এবং রান্নার পর চুলা সঠিকভাবে নেভানো অত্যন্ত জরুরি।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০