সারাদেশ
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের আরও একটি চালান সফলভাবে পৌঁছেছে। বুধবার সকালে কঠোর সামরিক ও বেসামরিক নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর থেকে সড়কপথে এই পারমাণবিক জ্বালানি বিদ্যুৎকেন্দ্র প্রাঙ্গণে নেওয়া হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
কলিট তালুকদার, পাবনা
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৯:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের আরও একটি চালান সফলভাবে পৌঁছেছে। বুধবার সকালে কঠোর সামরিক ও বেসামরিক নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর থেকে সড়কপথে এই পারমাণবিক জ্বালানি বিদ্যুৎকেন্দ্র প্রাঙ্গণে নেওয়া হয়।
মঙ্গলবার রাতে রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরদিন বুধবার ভোরে সেনাবাহিনী ও পুলিশের কড়া নজরদারিতে সড়কপথে রূপপুরের উদ্দেশ্যে রওনা দেয় বিশেষ গাড়িবহরটি।
পরিবহনকালে ঢাকা-পাবনা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছিল। সড়কপথে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থার সদস্যরাও সক্রিয় ছিলেন।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতিনিধিরা বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এই জ্বালানি চালান গ্রহণ করেন। রূপপুরে পোঁছানোর পর ইউরেনিয়াম বহনকারী যানটি নির্ধারিত সুরক্ষাবেষ্টনীতে রাখা হয়েছে।
১৬০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর