সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে সুইচগেট সংলগ্ন নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর শহরের টেপাখোলা সুইচগেট সংলগ্ন নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৭টার দিকে নদীর পশ্চিম পাশে মরদেহটি ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হয়।

ফরিদপুর শহরের টেপাখোলা সুইচগেট সংলগ্ন নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৭টার দিকে নদীর পশ্চিম পাশে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ঘটনাস্থলে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পুলিশের সদস্যরা উপস্থিত হন। মরদেহ উদ্ধারের পর নৌপুলিশ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

তবে ওই ব্যক্তির মৃত্যুর কারণ এবং তাঁর পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০